Published : 22 Feb 2026, 01:06 PM
আবহাওয়ার খেয়ালখুশি যেন ইংল্যান্ডের প্রস্তুতিতে জল ঢালতে চাইছে। তবে ইংলিশ দলপতি হ্যারি ব্রুক গতকাল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, তারা সবরকম পরিস্থিতির জন্য তৈরি। সুপার এইটের প্রথম ম্যাচে বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ায় এমন মন্তব্য করেন তিনি। আবহাওয়া অফিসের পূর্বাভাসও একই ইঙ্গিত দিচ্ছে। আজ ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংল্যান্ড। আকুওয়েদারের তথ্য অনুযায়ী, আজ পাল্লেকেলেতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় ৮৭ শতাংশ। রাতে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে, সেক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা ৫৫ শতাংশ। দিনের বেলায় অন্তত ৩ ঘণ্টা এবং রাতে ২ ঘণ্টা ধরে বৃষ্টি হতে পারে। বিভিন্ন সংবাদমাধ্যমের ধারণা, পুরো ২০ ওভারের খেলা হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
বৃষ্টি খেলা শুরু হতে দেরি ঘটাতে পারে, অথবা ম্যাচের মাঝে কয়েকবার বাধা দিতে পারে। আকুওয়েদারের পূর্বাভাস বলছে, স্থানীয় সময় দুপুর ১টায় বৃষ্টির সম্ভাবনা ৪৯ শতাংশ, দুপুর ২টায় ৬৭ শতাংশ এবং বিকেল ৩টায় তা বেড়ে দাঁড়াবে ৭৪ শতাংশ। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম, তবে এই সময়েও বৃষ্টি হওয়ার সর্বনিম্ন সম্ভাবনা ৪৫ শতাংশ। অন্য খবরে, মুখোমুখি দুই ভাই, মায়ের কাছে কে জিতবে? ৪ ঘণ্টা আগে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচগুলোর জন্য কোনো রিজার্ভ ডে নেই। শুধুমাত্র দুটি সেমিফাইনাল ও ফাইনালের জন্য অতিরিক্ত দিন রাখা হয়েছে। গ্রুপ পর্বের ম্যাচগুলোতেও রিজার্ভ ডে ছিল না। সুপার এইটের কোনো ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে, উভয় দলই ১ পয়েন্ট করে পাবে এবং ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে। কলম্বোতে গতকাল সুপার এইটের ‘গ্রুপ ২’ থেকে পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে ধুয়ে গেছে।
শ্রীলঙ্কা ও ইংল্যান্ড একই গ্রুপের দল। আজকের ম্যাচটিও বৃষ্টিতে ভেস্তে গেলে পয়েন্ট তালিকায় কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে, প্রতিটি দলের জন্য পরবর্তী ম্যাচগুলো ‘মর্যাদাপূর্ণ লড়াই’ হয়ে দাঁড়াবে – অর্থাৎ, যে জিতবে, সে বাঁচবে। সুপার এইটে প্রতিটি দল নিজ নিজ গ্রুপ থেকে তিনটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। আরও পড়ুন, পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির শঙ্কা, ম্যাচ না হলে কী হবে? ২১ ঘণ্টা আগে।।
আইসিসি প্রধানের বিতর্ক: ভারতের জয়োল্লাস মঞ্চে, ট্রফি নিয়ে মন্দিরে!